শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপান সাগরে উত্তর কোরিয়ার জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন নিউজ পোর্টাল • 25 মার্চ 2021, 12:00 দুপুর • 63 বার পঠিত
জাপান সাগরে উত্তর কোরিয়ার জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া এবার জাপান সাগরে পরীক্ষামূলকভাবে জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এ ধরনের পরীক্ষা করা হলো।

জাপান বলেছে, তার আঞ্চলিক পানি সীমার মধ্যে ক্ষেপণাস্ত্রের কোনো টুকরা পড়েনি।
এর আগে উত্তর কোরিয়া পীত সাগরে দুটি নন-ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।

জাপানের প্রধানমন্ত্রী ইশিহাইদি সুগা বৃহস্পতিবার বলেছেন, এ ধরনের পরীক্ষা তার দেশের ও এই অঞ্চলের নিরাপত্তার প্রতি হুমকি।