শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ধর্ষণের শিকার ৮৮৯ জন নারী

অনলাইন নিউজ পোর্টাল • 28 সেপ্টেম্বর 2020, 10:09 রাত • 249 বার পঠিত
জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ধর্ষণের শিকার ৮৮৯ জন নারী

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের  তথ্য অনুসারে। চলতি বছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৮৮৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এরইমধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৪১ জন। সেই হিসেবে চলতি বছর প্রতিমাসে গড়ে ১১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

 

সম্প্রতি সংস্থাটির দেয়া এ পরিসংখ্যান থেকে আরও জানা যায়, দেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে। ২০১৯ সালে ১ হাজার ৪১৩ নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৭৬ জন। আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১০ নারী। এছাড়া ২০১৮ সালে ৭৩২ জন এবং ২০১৭ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৮১৮ নারী।