শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জান্তা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুন 2021, 06:23 বিকাল • 739 বার পঠিত
জান্তা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সংস্থাটির পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল্লে এ কথা জানান।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার কূটনৈতিকদের সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত অং সান সু চি সরকারকে উৎখাতের পর তৃতীয়বারের মতো দেশটির সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ।

বরোল্লে আরও জানান, তৃতীয় ধাপের নিষেধাজ্ঞার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি কার্যকর হবে। এবারের নিষেধাজ্ঞার আওতায় সামরিক সরকারের কর্মকর্তা এবং সেনাবাহিনীর অর্থনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হবে।

সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারের ২১ সামরিক কর্মকর্তার সম্পত্তি জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারে বিনিয়োগ করা অনেক ইউরোপীয় প্রতিষ্ঠান দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছ নির্বাচনের তাগিদ দিয়েছেন ইউরোপের পররাষ্ট্রবিষয়ক প্রধান।