শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

জান্নাত লাভের জন্য আমলই যথেষ্ট নয়

মোহাম্মদ খাইরুল আমিন • 18 এপ্রিল 2026, 06:57 বিকাল • 91 বার পঠিত
জান্নাত লাভের জন্য আমলই যথেষ্ট নয়

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা (দ্বিনের ব্যাপারে) ভারসাম্য বজায় রাখো এবং সোজা হয়ে থাকো। আর জেনে রাখো যে, তোমাদের মধ্যে কেউই স্বীয় কর্মের দ্বারা পরিত্রাণ পাবে না। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল! আপনিও নন? তিনি বললেন, আমিও নই। তবে আল্লাহ আমাকে তাঁর অনুগ্রহে ও দয়াতে ঢেকে রেখেছেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪৬৪)

শিক্ষা

হাদিসের আলোকে প্রাজ্ঞ আলেমরা বলেন,

১. আমলের ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা উত্তম। যেন তার ধারাবাহিকতা রক্ষা করা যায়।

২. সাধ্যাতীত আমলের বোঝা নিজের ওপর চাপিয়ে নেওয়া উচিত নয়। কেননা এতে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। যেমন ক্লান্ত হয়ে সব আমল ছেড়ে দেওয়া। 

৩. জান্নাত লাভের জন্য মানুষের আমল যথেষ্ট নয়। এজন্য আল্লাহর অনুগ্রহ প্রয়োজন।

৪. এজন্য বান্দা নেক আমল করার পর গর্ব করবে না, বরং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে এবং কবুল হওয়ার জন্য দোয়া করবে।

৫. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই প্রিয় যা ধারাবাহিকভাবে করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)