জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ আরো ৯ নেতাকর্মী আটক
৬ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ারসহ দলের নয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক করা নয়জনের মধ্যে মিয়া গোলাম পরওয়ার ছাড়াও রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের নয়জনকে আটক করি।
এদিকে দলের আমির ডা. শফিকুর রহমান ওই বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার নেতাদের মুক্তি দাবি করেছেন।