শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জামায়াতের সাবেক সাংসদ খালেকসহ দুজনের মৃত্যুদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 24 মার্চ 2022, 02:18 দুপুর • 307 বার পঠিত
জামায়াতের সাবেক সাংসদ খালেকসহ দুজনের মৃত্যুদণ্ড

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা ও ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামির সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল ও খান রোকনুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এই মামলার রায় ঘোষণা করে। দণ্ডিত দুই আসামীর মধ্যে আব্দুল খালেক মণ্ডল এই রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অবশ্য অন্য অপরাধী রোকনুজ্জামান মামলার শুরু থেকে পলাতক আছেন। একাত্তরে খালেক মণ্ডল ছিলেন রাজাকার বাহিনীর সংগঠক। রোকনুজ্জামান বাহিনীটির সদস্য ছিলেন। 

ওই দুই আসামীর বিরুদ্ধে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের মোট ছয়টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনে। ট্রাইবুনাল জানায়, এর সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান। সেখানে খালেক ও রোকনুজ্জামানকে তিনটি করে অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

২০১৫ সালে এই মামলা হয়। এরপর ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করে ট্রাইবুনাল বিচার শুরু করে। সেই সময় মোট চারজন আসামী ছিলেন। এদের মধ্যে আব্দুল্লাহ আল বাকী ও জহিরুল ইসলাম নামের দুই আসামী বিচারাধীন অবস্থায় মারা যান।