জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জামায়াত ইসলামী সৌজন্যে সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মো. মমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বাকির আহমেদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন, আড়াইহাজারের সাবেক আমির মোতাহার হোসেন, আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম এবং উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, মো. বাদল আহমেদ, আল আমিন ভুইয়া, মো. জিয়াউর রহমান, মোস্তফা কামাল, মো. শাহজাহান সিরাজ, মনিরুজ্জামান সরকার, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম, ছাইদুল হাসান, মো. শরিফ ভুইয়া, জিহাদ মিয়া ও সোহান মিয়া।
প্রধান অতিথি মো. মমিনুল হক সরকার বলেন, “আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকতে চাই। সকলের দোয়ায় যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে সাংবাদিকরা স্বাধীনভাবে ও শান্তিতে কাজ করতে পারবে।”
তিনি আরও বলেন, “দেশে কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত প্রকৃত শান্তি আসবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মিডিয়ার ওপর কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না এবং সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে পারবে।”
ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের পেশাগত জীবন ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।