জামালপুরে কিশোরীকে দলবেঁধে ধর্ষণে ৩ জনের মৃত্যুদণ্ড
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 মে 2026, 02:48 দুপুর
•
96 বার পঠিত
জামালপুরে দলবেঁধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলায় খালাস দেয়া হয়েছে একজনকে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কৌসুলি মো. ফজলুল হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)।
খালাস দেওয়া হয় একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে।