শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক

অনলাইন নিউজ পোর্টাল • 16 জানুয়ারী 2021, 03:55 দুপুর • 233 বার পঠিত
জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল স্মার্ট কার্ড বানিয়ে ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছে দুই কিশোর।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮ নম্বর নির্বাচনী কেন্দ্রের ৬ নম্বর বুথ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে স্বজল (১৬)।

দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল হওয়ায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে এসে আটক হয়েছে। ভোট গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।