জাল সনদ দেখিয়ে লন্ডনে যাওয়ার চেষ্টা করেছে সাবেক মন্ত্রীর মেয়ে
অনলাইন নিউজ পোর্টাল
•
26 জুলাই 2020, 09:40 রাত
•
1,284 বার পঠিত
করোনার জাল সনদ দেখিয়ে লন্ডনে যাওয়ার চেষ্টা করায় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানকে। জানা গেছে, তিনি করোনা নেগেটিভ সনদ নিয়ে ইমিগ্রেশনে হাজির হলেও অনলাইনে তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। ফলে তাকে নির্ধারিত ফ্লাইটে যেতে দেওয়া হয়নি।
বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রের বরাতে জানা যায়, রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঐশী। ইমিগ্রেশনে তিনি তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখান। তবে ইমিগ্রেশন পুলিশ অনলাইনে করোনা সার্টিফিকেট চেক করলে সেটি পজিটিভ দেখায়। সঙ্গে সঙ্গেই তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
ফ্লাইটটি রবিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্য ছেড়ে যায়।