জাকসু নির্বাচনে ১৫ প্রার্থী ফিরে পেলেন মনোনয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৫ জন শিক্ষার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
রাশিদুল আলম জানান, প্রাথমিক খসড়া প্রার্থী তালিকায় মনোনয়নপত্র বাতিল হওয়া ২০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। পরে নির্বাচনী ত্রুটি সংশোধনের পর তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য ভোটার তালিকা ছবিসহ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে এই বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে, খসড়া প্রার্থী তালিকা গত সোমবার প্রকাশিত হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার, এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৯ আগস্ট।