শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ১৩ নাবিক এখনো উদ্ধার হয়নি

অনলাইন নিউজ পোর্টাল • 16 আগস্ট 2020, 12:26 দুপুর • 37 বার পঠিত
জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ১৩ নাবিক এখনো উদ্ধার হয়নি

নোয়াখালীর হাতিয়ায় লাইটার জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ১৩ নাবিক এখনো উদ্ধার হয়নি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে পণ্য নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে শনিবার বিকেলে গমবোঝাই ‘এমভি আখতার বানু’ ডুবে যায়। এ সময় ‘এমভি আখতার বানু’ জাহাজের ১৩ নাবিক নিখোঁজ হন।

হাতিয়ার ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার সকাল পর্যন্ত নাবিকদের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি।

এমভি আখতার বানু-১ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় আমাদের একটি জাহাজ ডুবে ১৩ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আনুমানিক এক হাজার ৮০০ টন গম ছিল।