জাবির আবাসিক হল খুলবে ২১ অক্টোবর
অনলাইন নিউজ পোর্টাল
•
30 সেপ্টেম্বর 2021, 09:41 সকাল
•
365 বার পঠিত
আগামী ২১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে।
গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পূজার ছুটির পরে ২১ অক্টোবর জাবির আবাসিক হল খোলা হবে।’
অধ্যাপক শামীমা সুলতানা আরো বলেন ,হল খোলার প্রথম ১৪ দিন হলে অবস্থান করে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করবে।