শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইয়াসের ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

অনলাইন নিউজ পোর্টাল • 31 মে 2021, 05:55 বিকাল • 757 বার পঠিত
ইয়াসের ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরার ৪টি ইউনিয়নের পানিবন্দী ৬০০ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সামগ্রী উপহার পেয়েছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য ৬০০ প্যাকেট শুকনো খাবার ও ৫ মেট্রিকটন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলার ৪টি ইউনিয়নের ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।’