শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা: দুদক

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2021, 08:15 রাত • 699 বার পঠিত
ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা: দুদক

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল ও তার স্ত্রী শামীম নাসরিনের (ইভ্যালির চেয়ারম্যান) দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

শুক্রবার বিকেলে দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইভ্যালির বিরুদ্ধে উঠা অভিযোগের অনুসন্ধান করতে গত বৃহস্পতিবার দুই সদস্যের কমিটি গঠন করে দুদক। 

অনলাইনে পণ্য কেনা-বেচার নামে গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে অগ্রিম হিসাবে প্রায় ৩৩৯ কোটি টাকা নেয় ইভ্যালি। কিন্তু ওই টাকার কোনো সন্ধান মিলছে না বলে খবর প্রকাশ হয়। সেই টাকার খোঁজে মাঠে নামে দুদক।

দুদক সূত্র বলেছিল, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি ও বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নিয়েছে কমিশন। তবে করোনা প্রাদুর্ভাব বাড়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে অনুসন্ধান কাজ কিছুটা ধীরগতি হতে পারে।

এর আগে ৪ জুলাই ইভ্যালির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের চার প্রতিষ্ঠানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।