ইউটিউব ব্লক করার হুমকি দিল রাশিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
30 সেপ্টেম্বর 2021, 07:56 বিকাল
•
360 বার পঠিত
করোনা-নীতি ভঙ্গ করার জন্য ইউটিউব রাশিয়া টুডের জার্মান চ্যানেল বন্ধ করে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এবার ইউটিউব ব্লক করার হুমকি দিয়েছে রাশিয়া।
ইউটিউব জানিয়েছে, রাশিয়া টুডে কোভিডের ভুল তথ্য-বিরোধী নীতি ভঙ্গ করেছে। তাই তাদের একটি চ্যানেল বন্ধ করা হয়েছে। কিন্তু রাশিয়ার মিডিয়া ওয়াচডগ বলেছে, ইউটিউবকে যত তাড়াতাড়ি সম্ভব আবার চ্যানেলটি চালু করতে হবে। ইউটিউবের মালিক গুগলকে চিঠি দিয়ে তারা বলেছে, সব কড়াকড়ি প্রত্যাহার করতে হবে।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউবের এই সিদ্ধান্ত ‘অভাবিত তথ্য আগ্রাসন’ ছাড়া আর কিছু নয়। তারা ইউটিউবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সংক্রান্ত একটি প্রস্তাব বিবেচনাধীন আছে।