ইউরোপজুড়ে করোনা বিক্ষোভ
অনলাইন নিউজ পোর্টাল
•
12 ডিসেম্বর 2021, 05:06 বিকাল
•
331 বার পঠিত
মহামারির করোনা ভাইরাসের চলমান ঢেউ সামাল দেয়ার চেষ্টায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ৷ এতে বিক্ষুব্ধ হয়ে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে নাগরিকরা বিক্ষোভ করেছেন৷ কোনো কোনো স্থানে বিক্ষোভে ভাঙচুর, আগুন ধরিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে৷
ইউরোপীয় ইউনিয়ন জুড়ে করোনায় আক্রান্তের হার বেড়ে চলেছে৷ সংক্রমণ ঠেকাতে অনেক সদস্য রাষ্ট্রই বিধিনিষেধও কঠোর করেছে৷ এর মধ্যে রয়েছে কোনো কোনো পেশার জন্য টিকা বাধ্যতামূলক করা, লকডাউন এবং স্কুল শিক্ষার্থীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা৷ কিন্তু অনেকেই এসব বিধিনিষেধে খুশি নন, এবং ক্ষোভ প্রকাশ করতে রাস্তায়ও নেমেছেন তারা৷