শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াডে সাফল্য পেল বাংলাদেশের মেয়েরা

অনলাইন নিউজ পোর্টাল • 21 এপ্রিল 2021, 12:24 দুপুর • 490 বার পঠিত
ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াডে সাফল্য পেল বাংলাদেশের মেয়েরা

ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) ২০২১-এ সাফল্য পেয়েছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের জন্য প্রথমবার আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ অলিম্পিয়াডে অংশ নিয়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদক আর্জন করেছে তারা। 

করোনা পরিস্থিতিতে অনলাইনে গত ১১ ও ১২ এপ্রিল আয়োজন করা হয় ইজিএমও-২০২১। এতে বিশ্বের ৫৫টি দেশের ২১৩ জন প্রতিযোগী অংশ নেয়। বিশ্বের বিভিন্ন দেশে ২০১২ সাল থেকে ইজিএমও প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে। 

ইজিএমও দলের বাংলাদেশের সদস্যরা হলো- নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ), আরিফা আলম (টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়), রাইয়ান বিনতে মোস্তফা (নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) ও সাফা তাসনিম (সরকারি পি.এন. বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী)।

ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াডে বাংলাদেশের নুজহাত আহমেদ দিশা ১৫ পয়েন্ট পেয়ে অর্জন করেছে রৌপ্য পদক। আর রায়ান বিনতে মোস্তফা ৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জপদক জয় করে। 

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ দলের সর্বমোট পয়েন্ট হচ্ছে ২৭ এবং দলগত স্কোরে বাংলাদেশ দল ভারত, নেদারল্যান্ডের মতো অনেক দেশের চেয়েও এগিয়ে। এতগুলো দেশের গণিতে পারদর্শী মেয়েদের সঙ্গে প্রতিযোগিতায় এ অভাবনীয় সাফল্য অত্যন্ত আনন্দের।