শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউরোপে তেল-গ্যাস রপ্তানি বাড়াচ্ছে কানাডা

মোহাম্মদ খাইরুল আমিন • 25 মার্চ 2022, 05:56 বিকাল • 348 বার পঠিত
ইউরোপে তেল-গ্যাস রপ্তানি বাড়াচ্ছে কানাডা

জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়ার গ্যাস এবং তেলের ওপর নির্ভরশীল।  ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পরে ইউরোপের দেশগুলো তাই সংকটে পড়েছে।

রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে তারা। কিন্তু গ্যাস এবং তেল আমদানি বন্ধ করতে পারেনি। রাশিয়াও সেই সুযোগ ব্যবহার করেছে। দেশটি জানিয়েছে, এবার থেকে গ্যাস এবং তেল রুবল দিয়ে কিনতে হবে।

আর এই সংকটকালে কিছুটা স্বস্তির কথা শুনিয়েছে কানাডা। প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার আছে দেশটিতে।

গত  বৃহস্পতিবার কানাডা সরকার জানিয়েছে, সংকটকালে তেলের রপ্তানি ৫ শতাংশ বাড়াতে পারে তারা। এই তেল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হবে। বস্তুত পাঁচ শতাংশ রপ্তানি বাড়ানোর অর্থ দিনে তিন লাখ অতিরিক্ত ব্যারেল তেল।

কূটনীতিকরা মনে করছেন, সংকটকালে এই তেল সাময়িক সমস্যার সমাধান করবে।

ইউক্রেনে আগ্রাসন চালানোর পরে রাশিয়াকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে। কিন্তু দেশটির প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা সম্ভব নয় ইউরোপের পক্ষে। রাশিয়ার পাঠানো গ্যাসের ওপরই ইউরোপের অধিকাংশ দেশ কমবেশি নির্ভরশীল। তাই নিষেধাজ্ঞা জারি করলেও এখনো রাশিয়া থেকে গ্যাস নিচ্ছে জার্মানির মতো দেশগুলো।

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পাল্টা চাপ তৈরি করেছেন। তবে রুবলে গ্যাস কেনার এই প্রস্তাবে রাজি নয় জার্মানিসহ ইউরোপের দেশগুলো।