শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইউরোপে গরমের কারণে ২০২২ সালে অন্তত ১৫ হাজার লোকের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 08 নভেম্বর 2022, 11:01 দুপুর • 714 বার পঠিত
ইউরোপে গরমের কারণে ২০২২ সালে অন্তত ১৫ হাজার লোকের মৃত্যু

ইউরোপে ২০২২ সালের এ পর্যন্ত গরমের কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার এ কথা জানিয়েছে।

ইউরোপে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশস্পেন ও জার্মানী।

ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেছেন, এ পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে ২০২২ সালে বিশেষ করে গরম আবহাওয়ার কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।