শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসি

অনলাইন নিউজ পোর্টাল • 30 মার্চ 2021, 11:24 দুপুর • 242 বার পঠিত
ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্ধারিত নির্বাচন হবে কিনা তা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ এপ্রিল  প্রথম ধাপের নির্বাচন হবে কিনা জানা যাবে।

প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকের পর অতিরিক্ত সচিব একথা জানান। বিদ্যমান পরিস্থিতিতে ৩১ মার্চ ও ১১ এপ্রিলের ভোটগ্রহণ হবে কিনা অনির্ধারিত বৈঠকটিতে তা নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে বুধবার যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোট হওয়ার কথা রয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, বুধবারের যেসব নির্বাচন হওয়ার কথা সেগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপ নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন। তবে দেশে মহামারির সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।