ইউনেস্কোর জরিপে এক চতুর্থাংশ নারী সাংবাদিক হেনস্তার শিকার
অনলাইন নিউজ পোর্টাল
•
01 মে 2021, 12:09 দুপুর
•
241 বার পঠিত
বিশ্বজুড়ে নারী সাংবাদিকদের প্রতি হয়রানি বেড়েছে ব্যাপকহারে। গণমাধ্যমকর্মী হিসেবে নিয়োজিত নারীদের চার ভাগের প্রায় তিন ভাগই অনলাইনে নানাভাবে হেনস্তা অথবা হুমকির মুখোমুখি হচ্ছেন।
আর পেশাগত জীবনে শারীরিকভাবে হয়রানির কথা উল্লেখ করেছেন জরিপকৃতদের এক চতুর্থাংশ। শুক্রবার (৩০ এপ্রিল) ইউনেস্কোর প্রকাশিত এক জরিপের ফলাফলে উঠে এসেছে এমনই উদ্বগজনক তথ্য।
সামাজিক নানা সমস্যা, দুর্নীতি, অপরাধ আর অধিকার নিয়ে কাজ করেন সাংবাদিকরা। একটি ঘটনার আদ্যোপান্ত জেনে সত্য তুলে ধরতে নানা সময়ে জীবনও বাজি রাখেন তারা। গণমাধ্যমকর্মীদের মধ্যে আছেন অনেক নারীও।