শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে রুশ হামলায় ১০ জন নিহত, কয়েক ডজন আহত

মোহাম্মদ খাইরুল আমিন • 10 অক্টোবর 2022, 09:06 রাত • 323 বার পঠিত
ইউক্রেনজুড়ে রুশ হামলায় ১০ জন নিহত, কয়েক ডজন আহত

সোমবার ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও আরও অন্তত কয়েক ডজন আহত হয়েছে। জাতীয় পুলিশ বিভাগ এ কথা জানায়। খবর এএফপি’র।

রুশ নৃশংসতার প্রমাণ সংগ্রহের কাজ চলছে উল্লেখ করে, জাতীয় পুলিশ সার্ভিস ফেসবুকে এক বিবৃতিতে আরও জানায়, ‘এখন পর্যন্ত ইউক্রেন ভূখ-ে রুশ ফেডারেশনের ক্ষেপণাস্ত্র হামলায় সারা দেশে ১০ জন মারা গেছে এবং প্রায় ৬০ জন আহত হয়েছে।’