ইউক্রেনের রেলস্টেশনে ভয়াবহ রকেট হামলায় নিহত ২২
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 আগস্ট 2022, 09:16 সকাল
•
268 বার পঠিত
ইউক্রেনের চ্যাপলিন শহরে একটি রেলস্টেশনে ভয়াবহ রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন।
জানা যায় ,হামলায় দেশটির চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।
তবে হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া।
তবে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।
এদিকে জেলেনস্কি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া। ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে।