শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানীতে পুনরায় কারফিউ জারি

মোহাম্মদ খাইরুল আমিন • 21 মার্চ 2022, 08:45 রাত • 252 বার পঠিত
ইউক্রেনের রাজধানীতে পুনরায় কারফিউ জারি

রুশ হামলা থেকে বাঁচতে ইউক্রেনের রাজধানী কিয়েভে পুনরায় কারফিউ জারি করেছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো। সোমবার (২১ মার্চ) এক ঘোষণায় মেয়র বলেন, আজ রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।

ক্লিটসকো বলেন, ‘মঙ্গলবার দোকান, ফার্মেসি ও পেট্রোল স্টেশন খুলবে না। আমি অ্যালার্ম বাজলে সবাইকে বাড়িতে থাকতে বা আশ্রয়কেন্দ্রে থাকতে অনুরোধ করছি।’

এর আগে কিয়েভে ফের বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কিয়েভের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সোমবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গত শনিবার (১৯ মার্চ) কিয়েভের শহর কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার হামলার পর থেকে কিয়েভে ২২৮ জন নিহত হয়েছেন।