শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের নোভা কাখোভকা শহরও দখল নিল রাশিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2022, 02:45 দুপুর • 270 বার পঠিত
ইউক্রেনের নোভা কাখোভকা শহরও দখল নিল রাশিয়া

রাশিয়ার সেনাবাহিনীরা এবার  ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা দখল করেছে। আকারে ছোট হলেও এই শহরটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ।

ইউক্রেনীয় সংবাদমাধ্যমের বরাতে তাদের লাইভ কাভারেজে এই তথ্য জানিয়েছে।
এই শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। এই নদী থেকে ক্রিমিয়া উপত্যকায় সরাসরি পানি যায়।

এদিকে মেয়ার ভলোদিমির কোভালেঙ্কো জানিয়েছেন, রুশ সেনারা শহরের নির্বাহী কমিটির কার্যালয় দখল করেছে। তারা সব ভবন থেকে ইউক্রেনের পতাকা নামিয়ে ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, আক্রমণের চতুর্থ দিনে এই শহরের দখল দক্ষিণ দিক থেকে এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। রুশ সেনারা খারসন, মাইকোলাইভ ও মেলিটোপোল শহরেও হামলা চালাচ্ছে।

এছাড়া ইউক্রেনে চলমান আগ্রাসনের চতুর্থ দিনের মাথায় দেশটির আরো দুই শহর দখলে নিয়েছে রাশিয়া। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছে, দক্ষিণ-পূর্বের শহর বারদিয়ানস্ক এবং খারকিভ শহর দখল করেছে রুশ সেনারা। সেখানে এখন তাদের সেনারা অবস্থান করছে। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের খারকিভ শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর।

শহরে রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।

এছাড়া রুশ সেনারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন ওলেগ সিনেগুবভ। এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।