ইউক্রেনের কাছে রুশ তেল ডিপোতে আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
25 এপ্রিল 2022, 02:25 দুপুর
•
222 বার পঠিত
ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরের এক বৃহৎ জ্বালানি ডিপোতে আগুন জ্বলছে। সোমবার রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ইউক্রেন সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্রায়ানস্কের ট্রান্সনেফ্ট-ব্রায়ানস্ক-দ্রুজবা জ্বালানি ডিপোতে আগুন জ্বলার এ খবর জানানো হয়েছে।
মস্কোর সামরিক অভিযানে এই ডিপোকে লজিস্টিক বেইজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
ইউক্রেন যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেনের একাধিক হেলিকপ্টার গত সপ্তাহে ওই এলাকার বেসামরিক ভবনগুলোতে হামলা চালিয়ে অন্তত ৭ জনকে আহত করে বলে রাশিয়া দাবি করেছিল।