শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 22 ফেব্রুয়ারি 2024, 10:57 দুপুর • 274 বার পঠিত
ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত

ইউক্রেনের রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন রুশ সেনা নিহত হয়েছে। কয়েকটি খবরে জানানো হয়, দোনেৎস্কের একটি প্রশিক্ষণ এলাকায় এই বিমান হামলা হয়। 

এই পরিস্থিতি সম্পর্কে জানা আছে এমন কয়েকটি সূত্র বিবিসি-কে খবর  জানিয়েছে।ি তারা জানান, একজন সিনিয়র কমান্ডারের আগমনের অপেক্ষায় রুশ সেনারা ওই এলাকাটিতে জড়ো হয়েছিলেন। সেখানেই হামলা হয়। এবং হামলার ঘটনার ভিডিও ফুটেজে অনেক মৃতদেহ দেখা যায়। 

একজন রুশ কর্মকর্তা অবশ্য পরোক্ষভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যার খবরকে তিনি ‘অতিরঞ্জিত’ বলে দাবি করেছেন।

হামলায় বেঁচে যাওয়া এক সেনাকে একটি ভিডিও রেকর্ডিংয়ের সময় বলতে শোনা যায়, ব্রিগেডের কমান্ডাররা তাদেরকে উন্মুক্ত মাঠে দাঁড় করিয়েছিলেন। এমন সময় দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে জানানো হয়েছে খবরে।

এই ভিডিও ছাড়াও অন্য আরও ভিডিওতেও মাঠে বহু রুশ সেনার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। যারা বেঁচে গেছেন তাদের হিসাবমতে, নিহত সেনার সংখ্যা অন্তত ৬০ জন।

বিবিসি এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করে দেখছে।