ইউক্রেনের আরেকটি শহর অবরুদ্ধ করে ফেলেছে রুশ সেনারা
রুশ সেনারা : ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক দখলে নিতে ভয়াবহ হামলা চালাচ্ছে । শহরটি চারপাশ থেকে রুশ সেনারা ঘিরে ফেলেছে ।
তবে জানা যায় পূর্ব ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি অস্বীকার করে বলেছেন, পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকা থেকে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এখনো দখলে নিতে পারেনি রুশ সেনারা। সড়কটি দখলে নিতে পারলে সিভিরোদোনেৎস্কের সঙ্গে ইউক্রেনের অন্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
এদিকে সিভিরোদোনেৎস্ক শহরটির উপকণ্ঠে তীব্র লড়াই চলছে। রাশিয়ার অন্যতম লক্ষ্য হলো শহরটি দখল করা। গত মঙ্গলবার রুশ বাহিনীর বোমাবর্ষণে সেখানে ছয়জন নিহত হয়েছেন।
সিভিরোদোনেৎস্ক ও তার জমজ শহর লিসিচানৎসক প্রতিরোধে লড়াই অব্যাহত রেখেছে কিয়েভ বাহিনী। বিবিসি বলছে, রুশ সেনারা যদি সিভিরোদোনেৎস্ক থেকে বাখমুটের রাস্তাটি দখল করতে পারে তবে পুরো শহরটিকে ঘিরে ফেলতে সক্ষম হবে তারা।
বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাস পুরোপুরি দখলের দিকে মনোনিবেশ করছে রুশ সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত স্বঘোষিত প্রজাতন্ত্র লুহানস্ক অঞ্চলে রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোর ওপর বোমা হামলার অভিযোগ এনেছেন সেখানকার আঞ্চলিক প্রধান। তিনি বলেন, সিভিরোদোনেৎস্কে ১৫ হাজার বেসামরিক লোক আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। গত শুক্রবার লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কাছাকাছি যাওয়ার দাবি করেছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।