ইউক্রেনে রাসায়নিক প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত অ্যামোনিয়া
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 মার্চ 2022, 06:49 বিকাল
•
689 বার পঠিত
রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলমান। এরই মধ্যে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির একটি রাসায়নিক প্ল্যান্ট থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। সোমবার (২১ মার্চ) সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিৎস্কি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সুমায়খিমপ্রম রাসায়নিক কারখানায় স্থানীয় সময় ৪টা ৩০ মিনিট থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। রাসায়নিক কারখানাটির পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে গ্যাস ছড়ানোর শঙ্কা রয়েছে। তবে কী কারণে গ্যাস নির্গত হচ্ছে, তা উল্লেখ করেননি ঝিভিৎস্কি। লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়ার কথাও জানান তিনি।
সুমি অঞ্চলটি এখনো রুশ সেনাদের দখলে। এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২৬তম দিনেও হামলা অব্যাহত রয়েছে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে।