শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে নার্সিং হোমে আগুন নিহত ১৫

অনলাইন নিউজ পোর্টাল • 22 জানুয়ারী 2021, 11:12 দুপুর • 123 বার পঠিত
ইউক্রেনে নার্সিং হোমে আগুন নিহত ১৫

ইউক্রেনের একটি নার্সিং হোমে আগুন লেগে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এছাড়া ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দেশটির পুলিশকে উদ্ধৃত করে গণমাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিল্ডিংটি মূলত একটি আবাসিক ভবন ছিল। তবে এটিতে একটি নার্সিং হোম কাজ চালাচ্ছিল। বিল্ডিংটি নার্সিং হোমের জন্য নিবন্ধিত কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিয়য়ে বাড়ির মালিক ও নার্সিং হোমের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।