শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া, নিহত সাত

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2022, 11:02 দুপুর • 250 বার পঠিত
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া, নিহত সাত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি বেসামরিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ভিটালি কিমের বরাতে ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রোফর্ম জানায়, ক্ষেপণাস্ত্রগুলো পাঁচতলা ভবনে আঘাত হেনেছে। এতে দ্রুত ধসে পড়ে পুরো ভবন।

ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ প্রদেশের সীমান্ত অঞ্চলে রাশিয়ার সেনারা হামলা চালিয়েছে। তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।