ইউক্রেনে হামলা পুতিনের ‘ঐতিহাসিক’ ভুল: মাক্রোঁ
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 জুন 2022, 04:43 দুপুর
•
488 বার পঠিত
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালিয়ে ‘ঐতিহাসিক এবং মৌলিক ভুল’ করেছেন। তিনি নিজেকে ‘বিচ্ছিন্ন’ করেছেন।
ফ্রান্সের এক আঞ্চলিক সংবাদ মাধ্যমের সাথে শুক্রবার দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি মনে করি এবং তাকে বলেছিও তিনি তার জনগণের, নিজের এবং ইতিহাসের জন্যে মৌলিক ও ঐতিহাসিক ভুল করেছেন।
মাক্রোঁ আরো বলেন, আমি মনে করি তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা এক জিনিস, আর এ থেকে বেরিয়ে আসা খুবই কঠিন।
তবে তিনি বলেন, রাশিয়াকে অপমান করা উচিত হবে না। কারণ, যেদিন যুদ্ধ বন্ধ হবে সেদিন যেন আমরা কূটনৈতিক উপায়ে একটা পথ খুঁজে নিতে পারি।
কিয়েভ সফরের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না বলেও জানিয়েছেন মাক্রোঁ।