ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন দিয়ে রাশিয়ার হামলা
রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে বিমান হামলা করেছে। এই হামলায় রুশ সেনারা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে।
এই তথ্য জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
১৮ জুলাই মঙ্গলবার ভোরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়ান ড্রোন হামলার হুমকির মধ্যে ছিল ওডেসার দক্ষিণ বন্দর, মাইকোলাইভ, দোনেৎস্ক, খেরসন, জাপোরিঝিয়া এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলগুলো।
রাশিয়া পোলতাভা, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও কিরোভোহরাদ অঞ্চলে আক্রমণের জন্য ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন বিমান বাহিনী।
ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে।
তিনি আরো বলেছেন, ‘বেশ কয়েক দফায় রাশিয়ার এই আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। ’
অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, ইরানের তৈরি শাহেদ ড্রোন হামলা করা হয়েছে মাইকোলাইভ অঞ্চলে।