ইউক্রেনে আরো ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার বলেছেন, তারা বিমান বিধ্বংসী আরো স্টার স্ট্রিক ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক বিধ্বংসী আরো ৮শ’ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে। তিনি বলেন, দেশটির একটি রেল স্টেশনে ‘বিবেক বর্জিত’ হামলার পর তারা ক্ষেপণাস্ত্র পাঠানোর এমন সিদ্ধান্ত গহণ করেন। খবর এএফপি’র।
জনসন বলেন, ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব সামরিক সরঞ্জামাদির মূল্য সাড়ে ১৯ কোটি ডলার।’
তিনি ক্রামাতোরস্কে এ হামলার কঠোর সমালোচনা করে।
প্রসঙ্গত, ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেল স্টেশনে দুটি রুশ রকেটের আঘাতে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। এই রেল স্টেশনটি পূর্বাঞ্চল থেকে বেসামরিক মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি শুক্রবারের এই হামলার কথা জানিয়েছে। রেলওয়েজের চেয়ারম্যান ওলেকসান্দার কামিশিন বলেছেন, দোনেৎস্কের ক্রামাতোরস্কে এ রকেট হামলা হয়েছে।
কিন্তু রাশিয়া এই হামলা করার কথা উড়িয়ে দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম আরটি দায়িত্বশীল বরাত থেকে অভিযোগ উড়িয়ে দেওয়ার কথা বলেছে।