শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্র্যের দিকে ঠেলে দিয়েছে

মোহাম্মদ খাইরুল আমিন • 17 অক্টোবর 2022, 02:26 দুপুর • 282 বার পঠিত
ইউক্রেন যুদ্ধ ৪০ লাখ শিশুকে দারিদ্র্র্যের দিকে ঠেলে দিয়েছে

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেখা দেয়া অর্থনৈতিক সংকট পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের ঠিকে ঠেলে দিয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল সোমবার এ কথা জানিয়েছে।

ইউনিসেফ বলছে, ইউক্রেন যুদ্ধের কারণে শিশুরা অর্থনৈতিক সংকটের তীব্র বোঝা বহন করছে।
জাতিসংঘের শিশু তহবিল আরো বলছে, এই যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার আরো ৪০ লাখ শিশুকে দারিদ্র্যের মধ্যে ফেলেছে যা ২০২১ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি।

ইউনিসেফ ২২ টি দেশ থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে এ খবর জানিয়েছে।

ইউক্রেনে ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এ দুটি দেশের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংস্থাটি বলছে, দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগ খাদ্য ও জ্বালানির পেছনে ব্যয় করে। এক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উপেক্ষিত থাকে।

এছাড়া শিশুরা সহিংসতা, শোষণ ও অত্যাচারের ঝুঁকিতেও বেশি থাকে।