ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছে ২৮ বাংলাদেশী নাগরিক
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 মার্চ 2022, 01:31 দুপুর
•
223 বার পঠিত
এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ জন নাবিক ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় রবিবার (৬ মার্চ) ভোরে তারা রোমানিয়া পৌঁছেছেন বলে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (৫ মার্চ) দুপুরে ইউক্রেন থেকে মলদোভায় মৃত হাদিসুর রহমানের লাশ নিয়ে রওয়ানা দেন ২৮ নাবিক। তবে পথে একটি ফ্লোডিং ব্রিজ পড়ায় সেখানে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। পরে ব্রিজটি খুলে দেওয়ার পরে তারা আবার রওয়ানা দেন।
বাংলাদেশ সময় শনিবার রাত দুইটার দিকে তারা ইউক্রেন সীমান্ত ক্রস করে মলদোভা পৌঁছান। সেখান থেকে রোববার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন। এর আগে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।