শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেন সঙ্কট মোকাবেলায় ন্যাটো ও ইইউ ব্যর্থ: এরদোয়ান

মোহাম্মদ খাইরুল আমিন • 25 ফেব্রুয়ারি 2022, 06:38 বিকাল • 297 বার পঠিত
ইউক্রেন সঙ্কট মোকাবেলায় ন্যাটো ও ইইউ ব্যর্থ: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান ইউক্রেনে রুশ হামলায় নেটোর জবাবের সমালোচনা করে বলেছেন নেটো জোটের আরও দৃঢ়সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।

তুরস্ক নেটোর একটি সদস্য রাষ্ট্র।

মি. এরদোয়ান বলেছেন নেটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হয়েছে।

তিনি বলেছেন রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন যে আজ আরও পরের দিকে নেটোর যে শীর্ষ বৈঠক হবার কথা রয়েছে, সেই বৈঠকে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হবে।