শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইউক্রেন সমস্যা সমাধানে কূটনৈতিক ব্যবস্থা নিবে যুক্তরাষ্ট্র

মোহাম্মদ খাইরুল আমিন • 13 মার্চ 2022, 01:06 দুপুর • 252 বার পঠিত
ইউক্রেন সমস্যা সমাধানে কূটনৈতিক ব্যবস্থা নিবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের চলমান সংকট সমাধানে মার্কিন সরকার কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। চলমান সঙ্কট নিরসনের জন্য মস্কোর সঙ্গে কিয়েভ আলোচনায় প্রস্তুত বলে ঘোষণা দেয়ার পর আমেরিকা নিজের প্রস্তুতির কথা জানালো। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস গতকাল শনিবার বলেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন যে, এমন কোনো কূটনৈতিক উদ্যোগ নিলে তা চলমান সঙ্কট সমাধানে সাহায্য করবে তাহলে সে ধরনের উদ্যোগ নিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, আমরা ইউক্রেনের সরকারকে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে নেয়ার চেষ্টা করছি যাতে তারা আলোচনার ক্ষেত্রে সুবিধা পায়, এইজন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করা হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শনিবার বলেছিলেন, রাশিয়ার সাথে সংঘাতের অবসান ঘটাতে পশ্চিমাদের উচিত আলোচনা প্রক্রিয়ায় আরো বেশি যুক্ত হওয়া।