ইউক্রেন একাই লড়ছে, বিপদে পশ্চিমা মিত্ররা গায়েব
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে তাদের সামরিক হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেইনকে সাহায্য করার জন্য ফের পশ্চিমা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছেন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ২০২২) কিয়েভের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি এ আবেদন জানান বলে জানিয়েছে বিবিসি।
প্রেসিডেন্ট বলেন, “এই সকালে আমরা আমাদের দেশকে একাই রক্ষা করে চলেছি। গতকালের মতোই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে তা প্রত্যক্ষ করছে।
প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞায় কি রাশিয়া প্রভাবিত হয়েছে? আমরা আমাদের আকাশে যে শব্দ শুনছি ও ভূমিতে যা দেখছি তাতে এটা যথেষ্ট নয়।
তিনি আরও প্রশ্ন তুলে বলেন, কে ইউক্রেনকে ন্যাটো সদস্যভুক্ত হবার নিশ্চয়তা দিতে পারবে? প্রত্যেকেই ভয় পাচ্ছে।
রাশিয়ার সেনাবাহিনী ভারী যুদ্ধাস্ত্রসহ রাজধানী কিয়েভে প্রবেশে করেছে, সেজন্য তিনি দেশের নাগরিকদের সতর্ক থেকে কারফিউ মানতে অনুরোধ করেছেন।