ইউক্রেন আক্রমণে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আসতে পারে
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 জানুয়ারী 2022, 11:20 দুপুর
•
321 বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে, তিনি বলেছেন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা বিশ্বের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনবে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান।
মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ স্থল আগ্রাসন।