ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন মুহাম্মদ ইউনূস
মোহাম্মদ খাইরুল আমিন
•
13 আগস্ট 2025, 10:12 দুপুর
•
268 বার পঠিত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে চ্যান্সেলরের কাছ থেকে সনদ গ্রহণ করেন তিনি। সামাজিক ব্যবসা প্রসারে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা। সকালেই লালগালিচা সংবর্ধনার মাধ্যমে চ্যান্সেলর মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনূসও।