শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষের কবলে সাড়ে তিন লাখ মানুষ

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 03:25 দুপুর • 1,397 বার পঠিত
ইথিওপিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষের কবলে সাড়ে তিন লাখ মানুষ

সম্প্রতি জাতিসংঘের তত্ত্বাবধানে ইথিওপিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে প্রকাশ করা প্রতিবেদনে এমনটা জানানো হয়

ইথিওপিয়ার ওই তাইগ্রে অঞ্চলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ ‘ভয়ংকর সংকটের’ মধ্য দিয়ে দিনাতিপাত করছে। ওই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী আমহারা ও আফার এলাকার পরিস্থিতিও প্রায় একই রকম বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা (ইউএনওসিএইচএ)।
সংস্থাটির প্রধান মার্ক লোককের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইথিওপিয়ার এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) নিয়ন্ত্রণে ছিল। গত বছর  ইথিওপিয়ার ফেডারেল সেনাবাহিনী এবং টিপিএলএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় ১৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।