শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১০,আহত ২০

অনলাইন নিউজ পোর্টাল • 29 অক্টোবর 2021, 11:13 দুপুর • 256 বার পঠিত
ইথিওপিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১০,আহত ২০

 ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে একটি কারখানায় সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

তাইগ্রে  সরকারি কর্তৃপক্ষ জানায়,  গত  বৃহস্পতিবার তাইগ্রের মেকেলে এলাকায় একটি কারখানায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এটি তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ব্যবহার করতো।
সরকারের এক মুখপাত্র সেলামাউইত কাসসা দাবি করেন, আমাদের বিমান বাহিনী টিপিএলএফ ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর পরিচালিত কারখানা ধ্বংস করে দিয়েছে। ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করতো তারা।

স্থানীয় সূত্রে আরো জানা যায়। ,দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিপিএলএফের মধ্যে সংঘাত চলছে তাইগ্রেতে। চলতি বছরের জুনের শেষে তাইগ্রে অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয় টিপিএলএফ। সেখান থেকে ইথিওপিয়ার সেনাদের প্রত্যাহারও করা হয়। সম্প্রতি আবারও সরকারি বাহিনীর অভিযান শুরু হয়েছে ওই অঞ্চলে।