ইথিওপিয়ার টিগ্রেতে খাদ্য ও নিরাপত্তাহীনতায় ২৩ লাখ শিশু
ইথিওপিয়ার টিগ্রেতে চলছে তীব্র লড়াই। ক্রমশ ভয়াবহ হচ্ছে টিগ্রের পরিস্থিতি। ঢুকতে দেয়া হচ্ছে মানবাধিকার অধিকাররক্ষাকারী সংস্থাগুলোকে। অসহায় অবস্থা লাখ লাখ শিশুর। জাতিসঙ্ঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় দুই দশমিক তিন মিলিয়ন শিশু সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
সামান্য খাবার ও ওষুধ পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেয়া যাচ্ছে না।
এই পরিস্থিতিতে টিগ্রের প্রায় ২৩ লাখ শিশু অসহায় অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। তাদের কাছে খাবার ও ওষুধ কিছুই পৌঁছছে না। টিপিএলএফ ও ইথিওপিয়া সরকার ওই খাবার নিয়ে যেতে দিচ্ছে না। ইউনিসেফ জানিয়েছে, আরো কিছু দিন এমন চলতে থাকলে শিশুদের মৃত্যুও হতে পারে।
নভেম্বরের গোড়া থেকে ইথিওপিয়ার সরকারের সাথে তীব্র লড়াই চলছে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ)। দীর্ঘ দিন টিপিএলএফ স্বতন্ত্র সরকার চালিয়েছে টিগ্রেতে। নভেম্বরে ইথিওপিয়ার নোবেলজয়ী প্রধানমন্ত্রী টিগ্রে দখলের জন্য সেনা পাঠান। তারপর থেকেই শুরু হয়েছে তীব্র যুদ্ধ।
আন্তর্জাতিক অধিকাররক্ষাকারী সংস্থাগুলোর বক্তব্য, ইথিওপিয়া সরকার যুদ্ধের কোনো নিয়ম মানছে না। সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়ার কোনো সুযোগই দেয়া হচ্ছে না। এখন পর্যন্ত কোনো সংস্থাকে টিগ্রেতে ঢুকতে দেয়া হয়নি। নেই সাধারণ মানুষকে সাহায্য করার কোনো সুযোগ। শুধু তাই নয় টিগ্রের ইন্টারনেট, ফোন লাইন কেটে দেয়া হয়েছে। ভিতরে কী ঘটছে পাওয়া যাচ্ছে না তার কোনো খবর।