শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ৩০ জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 01 এপ্রিল 2021, 03:32 দুপুর • 230 বার পঠিত
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ৩০ জন নিহত

পূর্ব আফ্রিকান দেশ ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ওরোমিয়া অঞ্চলের ওলেগার এই হামলায় আরো  আহত হয়েছেন ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি ফেডারেল সরকারকে চ্যালেঞ্জ জানাতে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সবশেষ সহিংসতার দৃষ্টান্ত। এ ঘটনার জন্য ওরোমো লিবারেশন ফ্রন্টকে দায়ী করা হয়েছে।

দেশটিতে ওরোমো এবং আমহারাস সবচেয়ে দুটি বড় জাতিগোষ্ঠী। পাশাপাশি অঞ্চলে বসবাসকারী এই দুই গোষ্ঠীর মধ্যে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলে প্রাণঘাতী হামলা।

আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি গেলো কয়েক মাস ধরেই উত্তাল। টাইগ্রে অঞ্চলকে স্বায়ত্ত্বশাসিত ঘোষণার দাবিতে আবি সরকারের সাথে চলছে বিদ্রোহীদের সংঘাত।