শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ইথিওপিয়া ও রুয়ান্ডায় ইসলামী উন্নয়নে যৌথ অঙ্গীকার

মোহাম্মদ খাইরুল আমিন • 23 এপ্রিল 2026, 12:59 দুপুর • 99 বার পঠিত
ইথিওপিয়া ও রুয়ান্ডায় ইসলামী উন্নয়নে যৌথ অঙ্গীকার

ধর্মীয় কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক উন্নয়নকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইথিওপিয়া ও রুয়ান্ডার মধ্যে গড়ে উঠছে এক সম্ভাবনাময় ইসলামী অংশীদারিত্ব। এই পরিপ্রেক্ষিতে আদ্দিস আবাবায় ইথিওপিয়ার ইসলামী বিষয়ক সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান শেখ আলহাজ ইবরাহিম তোফা তাঁর কার্যালয়ে রুয়ান্ডা প্রজাতন্ত্রের গ্র্যান্ড মুফতি ও ইসলামী পরিষদের চেয়ারম্যান শেখ মুসা সিনদিয়ানগায়াকে স্বাগত জানান। 

সাক্ষাত্কালে দুই শীর্ষ ধর্মীয় নেতা ইসলামী দাওয়াহ কার্যক্রম, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষ করে রুয়ান্ডার মুসলিম সমাজে ইথিওপিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ ক্রমেই বাড়ছে বলে জানা যায়। রুয়ান্ডার গ্র্যান্ড মুফতি বলেন, তাঁর দেশে ইসলামের ইতিহাস তুলনামূলকভাবে নবীন—প্রায় এক শতাব্দীর। তাই ইসলামী শিক্ষা বিস্তার, দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং শক্তিশালী ইসলামী প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ইথিওপিয়ার দীর্ঘ অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে ইথিওপিয়ার ইসলামের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরে জানায়, তারা রুয়ান্ডার মুসলিম সমাজের উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা আন্তরিকভাবে ভাগ করে নিতে প্রস্তুত।

বৈঠকে উভয় পক্ষ প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নের কার্যকর উপায় নিয়ে আলোচনা করে। এরই ধারাবাহিকতায় দুই দেশের ইসলামী পরিষদের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ এবং যৌথ কার্যক্রম পরিচালনার পথ সুগম করবে। বিশ্লেষকদের মতে, এটি ইসলামী বিশ্বে পারস্পরিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।