ইতালিতে সকল কর্মীর জন্য কোভিড-১৯ ‘গ্রিন পাস’ বাধ্যতামূলক
অনলাইন নিউজ পোর্টাল
•
18 সেপ্টেম্বর 2021, 10:30 দুপুর
•
264 বার পঠিত
ইউরোপের প্রথম দেশ হিসেবে সরকারি ও বেসরকারি সব কর্মীর জন্য করোনাভাইরাসের বাধ্যতামূলক ‘গ্রিন পাস’ চালুর ঘোষণা দিয়েছে ইতালি। দেশটির সরকার সম্প্রতি নতুন একটি আদেশ জারি করেছে। যারা এই আদেশ লঙ্ঘন করবেন তারা কাজের সুযোগ পাবেন না। আগামী ১৫ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। খবর আল-জাজিরার।
আগামী মাস থেকে চালু হতে যাওয়া ইতালির নতুন নিয়মের আওতায় গ্রিন পাস নিতে হলে সরকারি ও বেসরকারি সব খাতের কর্মীদের কাজ করার জন্য কোভিড টিকা নেওয়ার প্রমাণ (টিকা সনদ) দেখাতে হবে। এছাড়া দেখাতে হবে, সম্প্রতি করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া অথবা ছয় মাসের মধ্যে করোনা থেকে সেরে ওঠার প্রমাণও।