শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইতালিতে ২৪ ঘন্টায় ( ২২ মে) মৃত্যু ১২৫, আক্রান্ত ৪ হাজার ৭১৭জন

অনলাইন নিউজ পোর্টাল • 23 মে 2021, 09:20 সকাল • 240 বার পঠিত
ইতালিতে ২৪ ঘন্টায় ( ২২ মে) মৃত্যু ১২৫, আক্রান্ত ৪ হাজার ৭১৭জন

ইতালিতে  ২৪ ঘন্টায়  ( ২২ মে) মৃত্যু ১২৫, আক্রান্ত ৪ হাজার ৭১৭জন। একই দিনে সুস্থ হয়েছে ১২ হাজার ছয়শ ৩৩ জন। এর আগে ২১ মে একদিনে করোনায় ২১৮ জন মারা গেছে। আক্রান্ত পাঁচ হাজার ২১৮ জন। সুস্থ হয়েছে ১২ হাজার ৬৯৫ জন। একই দিনে করোনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ উনসত্তর হাজার ৭৪৪ জন।

এখন পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত চার মিলিয়নের বেশি ছাঁড়িয়ে গেছে। মোট মৃত্যুর সংখ্যা এক লাখ পঁচিশ হাজার দুইশ আঠারো জন। সুস্থ হয়েছে প্রায় চার মিলিয়ন। এর আগে ২০ মে আক্রান্ত হয় পাঁচ হাজার ৭৪১ এবং মৃত্যুর সংখ্যা ছিল ১৬৪ জন।

বর্তমান ইতালিতে করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। দিনদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। আগের তুলনায় মানুষের চলাফেরা অনেক স্বাভাবিক হয়ে গেছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা ইতালি ভ্রমন করতে পারবেন। জানা গেছে, আগামী মাস থেকে চলাফেরা আরও শিথিল করা হবে। সে নিয়ে আলোচনা করছে বর্তমান সরকার।

ইতালি, ইতোমধ্যে কারফিউ শিথিল করা হয় রাত ১২ টা থেকে ভোর পাঁচটা করা হয়েছে। এর আগে ছিল রাত দশটা থেকে ভোর পাঁচটা। অন্যদিকে রেষ্টুরেন্টে ব্যবসায়ীদের জন্য জুন মাসে নিয়ম পরিবর্তন করে দিবে।