শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলকে মিছিলের অনুমতি দেয়ায় ক্ষোভে ফাটছে ফিলিস্তিনিরা

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 10:24 দুপুর • 883 বার পঠিত
ইসরায়েলকে মিছিলের অনুমতি দেয়ায় ক্ষোভে ফাটছে ফিলিস্তিনিরা

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আবারও উত্তপ্ত 'পবিত্র নগরী জেরুজালেম'। ইসরায়েলের কট্টর ইহুদিবাদী সংগঠনগুলোর নেতাকর্মী ও ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রমে সমর্থকদের মিছিলের অনুমতি দিয়েছে তেল আবিব।

এ সিদ্ধান্তের বিরোধিতায় বৃহস্পতিবার (১০ জুন) ওল্ড সিটির দামেস্ক গেটে অবস্থান নেন কয়েকশ ফিলিস্তিনি।
এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে স্টান গ্রেনেড ও জলকামান ছোঁড়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরাও উল্টো তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ থেকে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।